শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

মাটির নিচে মধ্যযুগীয় রাজপ্রাসাদের সন্ধান!

Reporter Name / ১৭৬ Time View / 3671 রিয়েল টাইম ভিজিটর
Update : শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাটির নিচে খনন করে মধ্যযুগীয় রাজপ্রাসাদের সন্ধান মিলেছে। খননে বেরিয়ে আসছে ইটের তৈরি প্রাচীন অবকাঠামোসহ নানা ধরনের প্রত্নতত্ত্ব‌ নিদর্শন। এই উপজেলার ঐতিহাসিক বিরাট রাজার এলাকায় ঢিবি খনন করে এসব প্রাচীন ও মধ্যযুগীয় অবকাঠামোর সন্ধান পাওয়া গেছে।

সম্প্রতি রাজশাহী ও রংপুর অঞ্চলের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আট সদস্যের একটি দল বিরাট রাজার ঢিবিতে প্রথমবারের মতো খননকাজ পরিচালনা করে। খনন কাজ শুরু করার অল্প দিনের মধ্যেই বেরিয়ে আসে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো। খনন কাজে নিয়োজিতদের ধারণা প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো প্রাচীন ও মধ্যযুগের।

সরেজমিনে গোবিন্দগঞ্জ উপজেলার রাজা বিরাট এলাকায় গিয়ে দেখা যায়, দীর্ঘদিন যাবৎ সংরক্ষিত ৫০ মিটার প্রস্থ, ৩৫ মিটার দৈর্ঘ্য এবং ৪ মিটার উচ্চতার একটি ঢিবিতে খনন কাজ চালাচ্ছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী ও রংপুর অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত ৮ সদস্যের একটি দল। খনন কাজ করছেন ২০ জন দক্ষ শ্রমিক। খননে ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে প্রাচীন যুগের বিভিন্ন অবকাঠামোর নিদর্শন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর