আগামী প্রজন্মের জন্য ‘নেক্সজি’ সিরিজের নতুন মডেলের স্মার্টফোন বাজারে ছেড়েছে দেশের শীর্ষ প্রযুক্তিপণ্যের ব্র্যান্ড ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মোবাইল বিভাগ। সাশ্রয়ী মূল্যের ফোনটির মডেল ‘নেক্সজি এন২৫’।
দৃষ্টিনন্দন ডিজাইনের ৫০ মেগাপিক্সেলের ট্রিপল এআই রিয়ার ক্যামেরার ফোনটিতে রয়েছে ৮ জিবি র্যাপিড মেমোরি, এফএইচডি প্লাস রেজ্যুলেশনের বিশাল ডিসপ্লে, পর্যাপ্ত স্টোরেজ ও শক্তিশালী ব্যাটারিসহ অসংখ্য অত্যাধুনিক ফিচার। ওয়ালটনের নতুন এ ফোনে রয়েছে আইপি ৫২ রেটিং, যা ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্ট হিসেবে দারুণ কার্যকর। অর্থাৎ এ বিশেষ ফিচার ডিভাইসটিকে পানি ও ধুলো-ময়লা থেকে রক্ষা করে।
ওয়ালটন মোবাইলের ক্রিয়েটিভ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের ইনচার্জ হাবিবুর রহমান তুহিন জানান, প্যাসিফিক সিলভার, রেডিয়েন্ট পার্পেল ও স্যান্ড ব্ল্যাক এ তিনটি আকর্ষণীয় রঙে ফোনটি বাজারে এসেছে। ভ্যাট ছাড়া এ ফোনটির দাম পড়বে ১৩ হাজার ৯৯৯ টাকা। দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইলের ব্র্যান্ড ও রিটেইল আউটলেটের পাশাপাশি ঘরে বসেই ই-কমার্স ওয়েবসাইট ওয়ালটন ই-প্লাজা (https://waltonplaza.com.bd/) ও ওয়ালটন ডিজি-টেক (https://waltondigitech.com) থেকে ফোনটি কেনা যাচ্ছে।