বর্তমান সময়ে স্মার্টফোন হ্যাকিং একটা গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। হ্যাকাররা নানাভাবে ফোন হ্যাক করছে। তবে কিছুটা আপনার অসাবধানতার কারণে হয়। আর সেই সুযোগেরই সদ্ব্যবহার করে প্রতারকরা। এতে ফোনে থাকা ব্যক্তিগত তথ্য, ভিডিও, ফটো সবকিছুই অ্যাক্সেস পায়। কিন্তু কেন এমন হয়? বেশিরভাগ স্মার্টফোন ব্যবহারকারীরাই এ সম্পর্কে জানেন না। ফলে প্রতিদিন এমন কিছু ভুল করে বসে, যাতে খুব সহজেই ফোন হ্যাক করে ফেলতে পারে প্রতারকরা।