মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

জাবির ভর্তি পরীক্ষা শুরু বৃহস্পতিবার : ক্যাম্পাসে কড়া নিরাপত্তা

Reporter Name / ১৪৩ Time View / 9259 রিয়েল টাইম ভিজিটর
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) শুরু হয়ে চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত । ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনে এক সংবাদ সম্মেলনে ভর্তি পরীক্ষা শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা কমিটির আহ্বায়ক প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে ভর্তি পরীক্ষা শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা কমিটি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কে রাতে পুলিশ টহলের ব্যবস্থা করা হয়েছে। ভর্তি পরীক্ষার সময় ক্যাম্পাসের সর্বোচ্চ শৃঙ্খলা রক্ষার্থে আমরা বদ্ধপরিকর। কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এজন্য আমরা সবার সহযোগিতা চাই।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর