নানা বিতর্কের অবসান ঘটিয়ে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (ডিউডিএস) নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১৮ ফেব্রুয়ারি বিকেলে নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেন ডিইউডিএসের পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
আজ (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার মধ্যে প্রার্থীদের প্রার্থিতা জমা ও ভোটারদের আবেদন জমা দিতে বলা হয়েছে। আগামী ২৪ ফেব্রুয়ারি নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত হবে বলে ডিইউডিএস সূত্রে নিশ্চিত করা হয়।
এর আগে নির্বাচনকে কেন্দ্র করে নেতৃত্বে আসতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশনা উপেক্ষা করে সংগঠনকে বিতর্কিত করার অভিযোগ উঠেছিল একদল বিতার্কিকের বিরুদ্ধে। উপাচার্যের নির্দেশনায় গত ৮ ফেব্রুয়ারি ডিইউডিএসের বার্ষিক সাধারণ সভায় ১১ তারিখ এজিএম ঘোষণা ও ১৩ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণার পরপরই বর্জনের ঘোষণা দেয় গ্রুপটি। পরে তাদের বিরোধিতার মুখে ঘোষিত ১৩ ফেব্রুয়ারি নির্বাচনের পরিবর্তে ২৫ ফেব্রুয়ারি তারিখ ঘোষণা করা হয়।