বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

এবার প্রধান কোচের ভূমিকায় ডুমিনি

Reporter Name / ১২৪ Time View / 1127 রিয়েল টাইম ভিজিটর
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন

জেপি ডুমিনিকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) ফ্র্যাঞ্চাইজি শারজাহ ওয়ারিয়র্স।

বিদেশি কোনো লিগে এবারই প্রথম প্রধান কোচের ভূমিকায় দেখা যাবে ডুমিনিকে। তবে এর আগে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএটোয়েন্টিতে পার্ল রয়্যালসের প্রধান কোচের দায়িত্বে ছিলেন তিনি।

খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর কোচিং পেশায় মনোযোগ দেন ডুমিনি। অবসরের পর দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেট দল বোল্যান্ড রকসের প্রধান কোচের দায়িত্ব পান। এর আগে জাতীয় দল ও লায়ন্সের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেন তিনি।

৪০ বছর বয়সী সাবেক ক্রিকেটার এখন সাদা বলের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ। গত বছরের শেষ দিকে এ দায়িত্ব পান তিনি।

২০০৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেন ডুমিনি। ৪৬ টেস্ট, ১৯৯ ওয়ানডে ও ৮১ টি-টোয়েন্টিতে খেলেছেন তিনি দক্ষিণ আফ্রিকার জার্সিতে। ২০২০ সালে সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দেন এই অলরাউন্ডার।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর