বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

সাকিবের ব্যাপারে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন শান্ত

Reporter Name / ১৭২ Time View / 8245 রিয়েল টাইম ভিজিটর
Update : বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে দেশে ফিরেছে বাংলাদেশ দল। তবে দলের বাকি সদস্যরা ফিরলেও সাকিব আল হাসান ফেরেননি। দেশে তার ওপর ঝুলছে হত্যা মামলার খড়গ। গত মাসে এক গণঅভ্যুত্থানে ক্ষমতা হারায় বাংলাদেশ আওয়ামী লীগ। বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা সেই আওয়ামী লীগের টিকিটেই সংসদ সদস্য হয়েছিলেন সাকিব। যা তাকে করেছে বিতর্কিত, হারিয়েছেন সমর্থকদের আস্থা।

বেষম্যবিরোধী আন্দোলন চলাকালীন ঢাকার আদাবরে গার্মেন্টসকর্মী নিহত হওয়ার ঘটনায় হওয়া হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি সাকিব আল হাসানেরও নাম আছে। এই হত্যা মামলা ও গ্রেপ্তার হওয়ার হুমকি মাথায় নিয়েই পাকিস্তানে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছেন তিনি। অংশ হয়েছেন দেশের ইতিহাসের অন্যতম স্মরণীয় সিরিজ জয়ের। তবে সাকিবের ক্যারিয়ার নিয়ে সংশয় কমেনি।


ক্যারিয়ারের চেয়েও বড় শঙ্কা সাকিবের দেশে ফেরা  নিয়ে। তিনি আদৌ দেশে ফিরতে পারবেন কি-না আর মামলার ভবিষ্যৎই বা কেমন হবে -এমন নানা প্রশ্ন তার চারপাশে ঘুরপাক খাচ্ছে। সাকিব অবশ্য সতীর্থদের পাশে পাচ্ছেন। তার জন্য প্রয়োজনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তদবির করতেও রাজি জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর