বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

পাকিস্তান থেকে সরে যাচ্ছে ইংল্যান্ড সিরিজ!

Reporter Name / ১১৭ Time View / 2148 রিয়েল টাইম ভিজিটর
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন

তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে পাকিস্তানে আসার কথা ইংল্যান্ড দলের। তবে ভেন্যু জটিলতায় সরে যেতে পারে সিরিজটি। পাকিস্তানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত কিংবা শ্রীলঙ্কার মাটিতে হতে পারে ইংল্যান্ড সিরিজটি।

মূলত ২০২৫ সালের ফেব্রুয়ারিতে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিকে ঘিরে স্বাগতিক হিসেবে নিজেদের প্রস্তুত করছে পাকিস্তান। যেখানে বর্তমানে লাহোর, করাচি কিংবা রাওয়ালপিন্ডি, সবগুলো স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে হলে সংস্কার কাজ বন্ধ রাখতে হবে মহসিন নাকভির বোর্ডকে।

এমনটা করতে গেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে গিয়ে বিপাকে পড়তে হতে পারে পিসিবিকে। যার ফলে পুরো সিরিজটিই সরিয়ে নিয়ে দেশের বাইরে করার পরিকল্পনা করছে তারা। যেখানে ভেন্যু হিসেবে পছন্দের তালিকায় আছে শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত।

দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ থাকার সময়টাতে দুবাই, শারজাহ কিংবা আবু ধাবিতে নিয়মিত খেলেছে পাকিস্তান। ৫০ ওভারের টুর্নামেন্টের কাজে ব্যঘাত যাতে না ঘটে সেই ভাবনা থেকে আরও একবার নিরপেক্ষ ভেন্যুতে খেলতে পারে তারা।

সূচি অনুযায়ী, ৭ অক্টোবরে মুলতানে শুরু হওয়ার কথা তিন ম্যাচের টেস্ট সিরিজ। পরের ম্যাচটি হওয়ার কথা করাচিতে, ১৫ থেকে ১৯ অক্টোবর। যেখানে সিরিজের শেষ টেস্ট খেলার কথা রয়েছে রাওয়ালপিন্ডিতে ২৪ অক্টোবর থেকে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর