মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

আজমির শরিফে গিয়ে বিচার চাইলেন অভিনেত্রী শ্রাবন্তী

Reporter Name / ১৪৬ Time View / 4207 রিয়েল টাইম ভিজিটর
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় রাজপথে নেমে এসেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা। অপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন করছেন তারা। 

স্বস্তিকা, শ্রীলেখা থেকে শুরু করে শুভশ্রী-শ্রাবন্তীরাও আওয়াজ তুলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি আন্দোলনে যোগ দিয়ে রাজ্য সরকারের কাছে বিভিন্ন প্রশ্ন তুলেছেন। 

এমন অবস্থায় আজমির শরিফে গিয়ে পশ্চিমবঙ্গে শান্তি ফিরে আসার প্রার্থনা করেছেন শ্রাবন্তী। একইসঙ্গে ন্যায়বিচারের প্রার্থনা করেছেন তিনি। এসময় নায়িকার সঙ্গে দেখা গেছে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীকে। সম্প্রতি ইনস্টাগ্রামে আজমির শরিফে যাওয়ার বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন শ্রাবন্তী। যেখানে মাথায় ওড়না দিয়ে কখনো প্রার্থনা করতে দেখা গেছে নায়িকাকে। আবার কখনো সুতা বেঁধে মানত করেছেন অভিনেত্রী। 

এসময়  তনুশ্রীর সঙ্গে ফুলের ডালি হাতে দেখা গেল তাকে। যেই ফুল নিয়েই আজমির শরিফে হাজির হয়েছিলেন দুই অভিনেত্রী। 

আজমির শরিফে প্রার্থনার সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে শ্রাবন্তী লিখেছেন, ‘শান্তি ফিরুক। ন্যায়বিচারের জন্য প্রার্থনা করলাম।’

প্রসঙ্গত, মাস খানেক আগে কলকাতায় আরজি কর হাসপাতালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে গোটা পশ্চিমবঙ্গ। এখন পর্যন্ত কয়েকজনকে আটক করেছে কলকাতা পুলিশ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর