সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও আপন চাচা হাফেজ আরাফাত দাগনভূঞায় সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ: গৃহবধূর মামলা নাসার ৮০০ কোটি টাকার জমি ৪০০ কোটিতে বিক্রির ছক: স্বার্থান্বেষী চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

মারা গেছেন স্টার ওয়ারস’-এ কণ্ঠ দেওয়া জেমস আর্ল জোন্স

Reporter Name / ১৭৬ Time View / 6915 রিয়েল টাইম ভিজিটর
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

মারা গেছেন হলিউড অভিনেতা জেমস আর্ল জোন্স, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। শেক্সপিয়ারের একাধিক চরিত্রে কণ্ঠ দিয়ে দর্শক মহলে দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন।

দীর্ঘদিন ধরেই ডায়াবেটিসে ভুগছিলেন জোনস। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ পরিবারের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র, কণ্ঠশিল্পী প্রতিটি ক্ষেত্রেই একাধারে নিজের মনোমুগ্ধকর প্রতিভা প্রদর্শন করেন তিনি।

শৈশবে উচ্চারণের আড়ষ্টতা কাটিয়ে উঠে সেই কণ্ঠের জন্যেই বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন তিনি। জেমস আর্ল জোন্সের অসামান্য কর্মজীবন প্রায় আট দশক ধরে বিস্তৃত ছিল।যেখানে তিনি ‘স্টার ওয়ারস’ মুভিতে ডার্থ ভেডারের কণ্ঠ এবং ‘দ্য লায়ন কিং’ এ মুফাসার কণ্ঠ দেওয়ার জন্য সর্বাধিক পরিচিতি লাভ করেন। তিনি দুটি এমি অ্যাওয়ার্ড, একটি গ্র্যামি, দুটি টনি অ্যাওয়ার্ড এবং ২০১১ সালে একটি সম্মানসূচক অস্কার পেয়েছিলেন।

‘স্টার ওয়ারস’ সিনেমায় ডার্থ ভেডারের ছেলের চরিত্রে অভিনয় করা মার্ক হ্যামিল শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ‘শান্তিতে ঘুমাও, বাবা।’ 

‘ফিল্ড অব ড্রিমস’ সিনেমার অভিনেতা ও দুইবার অস্কারজয়ী কেভিন কস্টনার লিখেছেন, ‘সেই মন্দ্র কণ্ঠস্বর। সেই প্রশান্ত শক্তি। দয়ায় আচ্ছাদিত দীপ্তি। তার লিগাসি নিয়ে কত কিছুই না বলার আছে। আমি শুধু এটুকুই বলব, “ফিল্ড অব ড্রিমসে” তারই কিছুটা অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ।’


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর