সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও আপন চাচা হাফেজ আরাফাত দাগনভূঞায় সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ: গৃহবধূর মামলা নাসার ৮০০ কোটি টাকার জমি ৪০০ কোটিতে বিক্রির ছক: স্বার্থান্বেষী চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

শহীদদের স্মরণে ‘স্মরণসভা’ করবে সরকার : অর্থ উপদেষ্টা

Reporter Name / ১৫৪ Time View / 5667 রিয়েল টাইম ভিজিটর
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

কোটা সংস্কার ও স্বৈরাচার শেখ হাসিনার পতনের দাবিতে আন্দোলন করতে গিয়ে প্রাণ উৎসর্গকারী শহীদদের স্মরণে আগামী ১৪ সেপ্টেম্বর স্মরণসভা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এক্ষেত্রে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রকে (বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র) ভেন্যু হিসেবে বাছাইয়ের পাশাপাশি এই আয়োজনকে ঘিরে ৫ কোটি টাকা খরচও ধরা হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় এটি অনুমোদন হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

সালেহউদ্দিন আহমেদ বলেন, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ১৪ সেপ্টেম্বর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণসভা অনুষ্ঠিত হবে। স্মরণ সভায় দেশি-বিদেশি অতিথিরাও থাকবেন।

তিনি বলেন, স্মরণ সভায় কারা থাকবেন তা ঠিক করবেন তথ্য উপদেষ্টা। তবে স্মরণসভাটি এভাবেই আয়োজন করা হবে যাতে এটি জুলাইয়ের গণআন্দোলনের আবহ তৈরি করতে পারে।স্মরণসভার কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করবেন মো. নাহিদ ইসলাম। 

এর আগে, ৯ সেপ্টেম্বর (সোমবার) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা মো. নাহিদ ইসলাম জানান, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী ১৪ সেপ্টেম্বর ছাত্র-জনতার অভ্যুত্থানে সব শহীদদের স্মরণে একটি স্মরণসভার আয়োজন করা হবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর