রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও আপন চাচা হাফেজ আরাফাত দাগনভূঞায় সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ: গৃহবধূর মামলা নাসার ৮০০ কোটি টাকার জমি ৪০০ কোটিতে বিক্রির ছক: স্বার্থান্বেষী চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

স্মার্টফোন পরিষ্কারে লিকুইড ব্যবহারে সাবধান

Reporter Name / ১৬৫ Time View / 6504 রিয়েল টাইম ভিজিটর
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

আমাদের নিত্যসঙ্গী স্মার্টফোন। ঘরে ও বাইরে সব জায়গায় ফোন ব্যবহার করা হয়। ধুলা-ময়লা, আঙুলের ছাপ ও ব্যাকটেরিয়া ফোনের স্ক্রিনে প্রতিনিয়ত জমে। তবে এই জমে থাকা ময়লা সঠিক উপায়ে পরিষ্কার করা না হলে ডিভাইসের ক্ষতি হতে পারে।

চলুন জেনে নিই কীভাবে মোবাইল ফোন পরিষ্কার করবেন

ফোনের সঙ্গে চার্জার, ডাটা কেবল অথবা অন্য কোনো কিছু লাগানো থাকলে প্রথমেই সেটা খুলে নিন। কভার লাগানো থাকলে সেটাও খুলে নিতে হবে। এবার মোবাইল ফোনটি বন্ধ করুন।

ভেজা কাপড় দিয়ে ফোনের ওপর, নিচ ও পাশের অংশ মুছুন। কোনো জায়গায় ময়লা শক্তভাবে লেগে থাকলে হালকাভাবে বারবার ঘষুন। ফোনে সরাসরি লিকুইড ব্যবহার করবেন না। কেননা লিকুইড ফোনের ফুটোতে প্রবেশ করলেই একেবারে ফোন নষ্ট হয়ে যাবে। 

তবে স্পিকার এবং চার্জিং পোর্ট পরিষ্কার করার সময় অনেকেই বেশ কিছু ভুল করেন। এতে ফোনে বড় ধরণের ক্ষতি হতে পারে। মূলত চার্জিং পোর্ট পরিষ্কার করতে গিয়ে খোঁচাখুঁচি করেন অনেকেই। ছুঁচালো কিছু দিয়ে ময়লা বের করার চেষ্টা করেন। আবার অনেকে টুথব্রাশ দিয়ে পোর্ট পরিষ্কার করেন। সাবধান এতে ব্রাশের রোঁয়া পোর্টে ঢুকে যেতে পারে। 

আইফোনের লাইটনিং চার্জে সহজেই ধুলা ময়লা জমে যায়। আলতো হাতে পরিষ্কার করতে হবে। ভুলেও ভেজা কাপড় ব্যবহার করা যাবে না। অনেকেই অ্যালকোহল দিয়ে আইফোনের চার্জিং পোর্ট পরিষ্কার করেন, এতে ফোনের দীর্ঘস্থায়ী ক্ষতি হতে পারে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর