বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

নাগরিকরা যখন বুঝবেন সব তার কল্যাণের জন্য তখনই নগরটি পূর্ণতা পাবে

Reporter Name / ১৪৪ Time View / 5092 রিয়েল টাইম ভিজিটর
Update : বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

বেসরকারি উন্নয়ন সংস্থা সিরাক-বাংলাদেশ’র আয়োজনে ‘খুলনা নগর উন্নয়নে নাগরিক সংলাপ’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) নগরভবনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপের উদ্দেশ্য ছিল একটি নগর যুব কাউন্সিল প্রতিষ্ঠা, সিটি কর্পোরেশনের সঙ্গে যুব সংগঠনগুলোর সম্পর্কের উন্নয়ন ঘটিয়ে একসঙ্গে কাজ করা, নগরীর প্রধান নাগরিক সমস্যাগুলো চিহ্নিত করে তার সমাধান খুঁজে বের করা এবং খুলনাকে আরও অন্তর্ভুক্তমূলক টেকসই ন্যায্যতার ভিত্তিতে সহনশীল নগরী হিসেবে গড়ে তোলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ।

সংলাপে তিনি বলেন, বিশ্বে সকল জনপদ বৈজ্ঞানিক ভিত্তিতে গড়ে উঠেছে। নাগরিকরা যখন বুঝতে পারবেন নগরের সবকিছু তার কল্যাণের জন্য তখনই নগরটি পূর্ণতা পাবে।

সিরাক-এর নির্বাহী পরিচালক এসএম সৈকতের সঞ্চালনায় সংলাপে বক্তৃতা করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, সচিব সানজিদা বেগম ও চিফ প্ল্যানিং অফিসার আবির-উল-জব্বার, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, আইনজীবী মাসুম বিল্লাহসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

স্থানীয় প্রশাসন, যুব সংগঠন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সংলাপে অংশ নেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর