মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

কক্সবাজারে নারীকে কান ধরিয়ে ওঠবস-মারধর করা যুবকের বিরুদ্ধে মামলা

Reporter Name / ১২২ Time View / 1331 রিয়েল টাইম ভিজিটর
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণে লক্ষ্মীপুরের মেঘনা নদী এলাকাও ৩ নম্বর সতর্ক সংকেতের আওতায় এনেছে আবহাওয়া অধিদপ্তর। এতে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। একইসঙ্গে লক্ষ্মীপুর-ভোলা রুটের ফেরি চলাচলও বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ থাকবে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট লঞ্চঘাটের দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক সুপারভাইজার শরীফুল ইসলাম ও ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) জাহেদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুর থেকে লক্ষ্মীপুরে টানা বৃষ্টি অব্যাহত রয়েছে।

মজুচৌধুরীর হাট লঞ্চঘাটের দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক সুপারভাইজার শরীফুল ইসলাম বলেন, শুক্রবার বিকেল থেকে লঞ্চ চলাচল বন্ধ করে রাখা হয়। লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে পাঁচটি লঞ্চ-সিট্রাক রয়েছে। এর মধ্যে একটি লক্ষ্মীপুর-বরিশাল রুটের। অন্য চারটি লক্ষ্মীপুর-ভোলা রুটের। লঞ্চগুলো মজুচৌধুরীরহাট ঘাটে নোঙর করা আছে।

মজুচৌধুরীর হাট ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) জাহিদুল হক বলেন, এই রুটে ফেরি কুসুমকলি, কাবেরী, কলমিলতা, কিষানি ও কনকচাঁপা রয়েছে। বৈরী আবহাওয়া ও সতর্কতা সংকেতের কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।

প্রসঙ্গত, মেঘনা নদী হয়ে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুট চট্টগ্রাম, ফেনী, সিলেটসহ দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে সহজ যোগাযোগ মাধ্যম। ঈদ-পূজাসহ সরকারি ছুটিতে এ রুটে যাত্রীদের ভিড় থাকে। এছাড়া পণ্যবাহী গাড়ি চলাচল বেশি এ রুটে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর