বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দাগনভূঞায় সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ: গৃহবধূর মামলা নাসার ৮০০ কোটি টাকার জমি ৪০০ কোটিতে বিক্রির ছক: স্বার্থান্বেষী চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী

শ্বশুরের উপহার, আকাশছোঁয়া দামের বাড়িতে উঠছেন সোনম কাপুর

Reporter Name / ১৫২ Time View / 5446 রিয়েল টাইম ভিজিটর
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

বলিউড তারকা অমিতাভ বচ্চন, আমির খান, কৃতি শ্যাননের পরে এবার ঠিকানা বদল হতে চলেছে অভিনেত্রী সোনম কাপুরের। লন্ডনের এক বিলাসবহুল বাড়িতে স্বামী আনন্দ অহুজার সঙ্গে সংসার পাততে চলেছেন তিনি। 

তবে এই বাড়ি সোনম বা আনন্দ কেউই কেনেননি। লন্ডনের নটিংহিলে নতুন বাড়ি কিনেছেন আনন্দের বাবা হরিশ অহুজা। শ্বশুরের কেনা নতুন বাড়িটিই উপহার হিসেবে পাচ্ছেন অভিনেত্রী। 

বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ হলেই সোনম ও আনন্দ নতুন বাড়িতে গিয়ে উঠবেন বলে জানা গেছে। তবে এই বাড়ির দাম ছাপিয়ে গেছে অন্যান্য তারকাদের বাড়ির মূল্যকে। 

ভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, ২৩১ কোটি টাকা দিয়ে এই বাড়ি কিনেছেন সোনমের শ্বশুর। লন্ডনের বাড়িটি আয়তনে ২০ হাজার বর্গফুট। আটতলা এই বহুতলের পাশেই আরও একটি অংশে ফ্ল্যাট তৈরি হচ্ছে।

২০১৮ সালে মে মাসে গাঁটছড়া বেঁধেছিলেন সোনম ও আনন্দ। তার আগে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন এই জুটি। বিয়ের কিছুদিন পরেই স্বামীর সঙ্গে পাকাপাকি ভাবে লন্ডনে চলে যান সোনম। 

২০২২-এ সোনম ও আনন্দের কোলে আসে তাদের প্রথম সন্তান। পুত্রসন্তানের নাম রাখেন বায়ু। স্বামী-সন্তানকে নিয়েই অভিনেত্রীর যতো ব্যস্ততা। অভিনয়েও ব্যস্ততা কমিয়ে দিয়েছেন। 

উল্লেখ্য, সোনমের পাশাপাশি ঠিকানা বদল হতে চলেছে শ্রদ্ধা কাপুরের। এবার তিনি অক্ষয় কুমারের প্রতিবেশী। মুম্বাইয়ের জুহু-তে সমুদ্রমুখী বিলাসবহুল একটি বাড়ি হতে চলেছে অভিনেত্রীর নতুন বাসস্থান। 

এটি আসলে হৃতিক রোশনের বাড়ি। এই বাড়িটিই ভাড়া নিতে চলেছেন অভিনেত্রী। এছাড়া বলিউডের তারকা দম্পতি তথা নতুন মা-বাবা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংও নতুন বাড়ি কিনেছেন।

বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডে সমুদ্রমুখী একটি বাড়ি কিনেছেন দীপিকা ও রণবীর। শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’-এর কাছেই এই বাড়ি। দীপিকা-রণবীরের নতুন এই বাড়ি আয়তনে ১১,২৬৬ বর্গফুট। বাড়ির দাম ১০০ কোটি টাকা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর