বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

রাস্তায় ছটফটিয়ে নিস্তেজ হয়ে যান তরুণী, ভিডিও করছিলেন অন্যরা

Reporter Name / ১০১ Time View / 2052 রিয়েল টাইম ভিজিটর
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন

রাজধানীর যাত্রাবাড়ী থানার ধলপুর ডিএসসিসি স্টাফ কোয়ার্টার এলাকার সামনে অজ্ঞাত এক তরুণীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ২৪ বছর।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত পৌনে দশটার দিকে এই তরুণীকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

তরুণীকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সালমা বেগম বলেন, “আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি অনেক লোক জড়ো হয়ে আছে। তাকিয়ে দেখি বোরকা পরা এক তরুণী রাস্তার উপর ছটফট করছে। অনেকেই ভিডিও করছিল কিন্তু কেউই ওই অসুস্থ তরুণীকে সাহায্যে এগিয়ে আসেনি। পরে আমরা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ জানায় তাকে হাসপাতালে নিয়ে নিয়ে যান। পরে আমরা তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ওই তরুণীকে মৃত ঘোষণা করেন।

”তিনি আরও বলেন, “আমরা ওই তরুণীর কাছে মোবাইল ফোন বা কারও সাথে যোগাযোগ করার কোন মাধ্যম পাইনি। ওই তরুণীর পরনে বোরকা এবং জিন্সের প্যান্ট রয়েছে। প্রাথমিকভাবে আমরা তার নাম পরিচয় জানতে পারিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর