সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও আপন চাচা হাফেজ আরাফাত দাগনভূঞায় সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ: গৃহবধূর মামলা নাসার ৮০০ কোটি টাকার জমি ৪০০ কোটিতে বিক্রির ছক: স্বার্থান্বেষী চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

চেন্নাই টেস্টে যেমন হতে পারে বাংলাদেশ-ভারত একাদশ

Reporter Name / ২৬৯ Time View / 5747 রিয়েল টাইম ভিজিটর
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

লাল বলের ক্রিকেট দিয়ে ভারত সফর শুরু করছে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) থেকে। চেন্নাইয়ের এম এ চিদাম্বারাম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০ টায়।

পাকিস্তান সিরিজের দল থেকে এই সিরিজের দলে খুব বেশি পরিবর্তন আনেনি বাংলাদেশ। এর কারণ গত সিরিজের পারফরম্যান্স। ইনফর্ম ক্রিকেটারদের রসায়ন ভাঙতে চায়নি টিম ম্যানেজমেন্ট। যদিও লঘু চোটের কারণে নেই শরিফুল ইসলাম। এই পেসারকে পাওয়া না গেলেও একাদশ গড়তে খুব একটা সমস্যায় পড়তে হবে না টিম ম্যানেজমেন্টকে।

পেস বিভাগের নেতৃত্বে থেকবেন তাসকিন আহমেদ। তার সঙ্গে আছেন হাসান মাহমুদ ও নাহিদ রানা। এই দুজনেই গত সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন। প্রথম টেস্টের একাদশে এই তিন পেসারকেই দেখা যেতে পারে। তবে উইকেটের স্পিন বান্ধব হলে সম্ভাবনা থাকবেও তাইজুল ইসলামেরও। সেক্ষেত্রে একাদশে জায়গা হারাতে পারেন রানা।

এছাড়া বাংলাদেশের একাদশে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। সর্বশেষ পাকিস্তান সিরিজের শেষ টেস্টের একাদশে যারা ছিলেন তাদের থাকারই সম্ভাবনা বেশি।

এদিকে ভারতের একাদশে আধিক্য থাকতে পারে স্পিনারের। দুই বিশেষজ্ঞ স্পিনার কুলদীপ যাদব ও রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে থাকবেন রবীন্দ্র জাদেজা। পেস বিভাগে জাসপ্রিত বুমরাহর সঙ্গী হতে পারেন মোহাম্মদ সিরাজ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : 

সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল ইসলাম, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা। 

ভারতের সম্ভাব্য একাদশ : 

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সাওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর