মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

চেন্নাই টেস্টে বাজে ব্যাটিংয়ের কারণ জানালেন তাসকিন

Reporter Name / ১২৭ Time View / 4811 রিয়েল টাইম ভিজিটর
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন

সর্বশেষ পাকিস্তান সফরে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। তবে এবার ভারতের বিপক্ষে ধুঁকছে টাইগাররা। সিরিজের প্রথম টেস্টে হারের পথে আছে নাজমুল হোসেন শান্তর দল। সপ্তাহ কয়েকের ব্যবধানে পারফরম্যান্স গ্রাফে এমন অবনতির কারণ ব্যাখ্যা করেছেন তাসকিন আহমেদ।

গতকাল (শুক্রবার) চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে এ নিয়ে তাসকিন আহমেদ বলেন, ‘পাকিস্তান সিরিজে ওভারঅল ভালো খেলেছি, যে কারণে জিততে পেরেছি। এখানে একটু চ্যালেঞ্জিং কন্ডিশন, আবার এসজি বল। বলের কারণে এখানে ওরা একটু বাড়তি এডভান্টেজ পাচ্ছে।’

‘ছোট বেলা থেকে এসজি বলে খেলছে, এই বল নিয়ে ওরা আমাদের চেয়ে ভালো জানে। আমরা প্রথমে স্ট্রাগল করেছি, তাও ভালো ব্যাটিং করতে পারতাম। ব্যাটাররাও সেটা মানে। নতুন বলে একটু ভালো খেললে এতগুলো উইকেট যেত না। মিডল অর্ডারের জন্য নতুন বল চ্যালেঞ্জিং।’-যোগ করেন তিনি।

ঘরের মাঠে ভারত কতটা শক্তিশালী সেটাই তাই স্মরণ করিয়ে দিয়েছেন তাসকিন, ‘হোম বা অ্যাওয়ে, ভারত সবসময় শক্তিশালী প্রতিপক্ষ। হোমে সবাই এডভান্টেজ নেয়। সামনে আমাদের হোম সিরিজ আছে, আমরাও হয়তো এভাবে ডমিনেট করব ইনশাআল্লাহ। পাকিস্তানের কন্ডিশন আর প্রতিপক্ষ একটু ভিন্ন ছিল। আমরাও ব্যাটিং-বোলিং ভালো করেছি।’

একইসঙ্গে নিজেদেরও যে দুর্বলতা ছিল সেটি স্বীকার করেছেন এই টাইগার পেসার, ‘আমাদের আরও আগে ওদের অলআউট করা উচিৎ ছিল। আমরাও চা বিরতির পর আপ টু দ্যা মার্ক বল করতে পারিনি। সাড়ে তিনশতে আউট করেছি, আড়াইশতে অলআউট করা উচিৎ ছিল। আমরা মেনে নিচ্ছি, সামর্থ্য অনুযায়ী ভালো করতে পারিনি।’


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর