বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

শ্রীলঙ্কার ‘গলার কাঁটা’ হয়ে আছেন রবীন্দ্র

Reporter Name / ১৩৯ Time View / 6260 রিয়েল টাইম ভিজিটর
Update : বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

শ্রীলঙ্কার মাটিতে নিউজিল্যান্ডের পারফরম্যান্সকে খুব একটা খারাপ বলা যায় না। এখন পর্যন্ত ১৭ টেস্টের ৫টিতে জয়, ৭টি হার। বাকি ৫ ম্যাচে ড্র। কিন্তু গল আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলাটা কিউইদের জন্য দুঃস্বপ্নের মতো। এই মাঠে যে এখন পর্যন্ত শেষ হওয়া চার ম্যাচের প্রতিটিই যে হেরেছে তারা। হারের সংখ্যাটা পাঁচে পাঁচ হয়ে যেতে পারে আগামীকালই। কিন্তু নিউজিল্যান্ডের হার আর শ্রীলঙ্কার জয়ের মাঝে বাধা হয়ে দাঁড়িয়ে আছেন রাচিন রবীন্দ্র।

গল টেস্টে জয়ের জন্য চতুর্থ ইনিংসে নিউজিল্যান্ডকে ২৭৫ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটে ২০৭ রান করে দিন শেষ করেছে কিউইরা। জয়ের জন্য মাত্র ২ উইকেট হাতে নিয়ে আরও ৬৮ রান করতে হবে নিউজিল্যান্ডকে। এই মাঠে দলকে অসম্ভব এক জয়ের স্বপ্ন দেখাচ্ছেন রাচিন রবীন্দ্র। ৯১ রানে অপরাজিত আছেন তিনি। তার সঙ্গী এজাজ প্যাটেল ১৫ বল খেললেও এখনো রানের খাতা খুলতে পারেননি।


এক দিন বিরতি দিয়ে আজ রোববার (২২ সেপ্টেম্বর) চতুর্থ দিনের খেলা মাঠে গড়ায়। গতকাল শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের কারণে খেলা বন্ধ ছিল। এর আগে তৃতীয় দিনে ৪ উইকেটে ২৩৭ রান নিয়ে দিন শেষ করেছিল স্বাগতিকরা। কিন্তু আজ মাঠে ফিরে আর মাত্র ৭২ রান তুলতেই বাকি ৬ উইকেট হারায় তারা। অলআউট হয়েছে ৩০৯ রানে।


আগের দিন ২ উইকেট পাওয়া এজাজ প্যাটেল এদিন আরও ৪ উইকেট পান। এই বাঁহাতি স্পিনার ৩০ ওভারে ৯০ রান দিয়ে ৬ উইকেট শিকার করেছেন।


এদিন শ্রীলঙ্কা প্রথম সেশনে সব কয়টি উইকেট হারানোর পর ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। সময়ের সঙ্গে ম্যাচটা স্বাগতিকদের দিকে হেলে পড়তে থাকে। ৯৬ রান করতেই ৪ উইকেট হারায় তারা। ডেভন কনওয়ে ৪, কেন উইলিয়ামসন ৩০, টম ল্যাথাম ২৮ এবং ড্যারেল মিচেল ৮ রান করেন।


বড় ইনিংস খেলতে না পারলেও এদিন মাইলফলক ছুঁয়েছেন উইলিয়ামসন। রস টেলরকে (১৮১৯৯ রান) ছাড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রানের মালিক বনে গেছেন তিনি।


পঞ্চম উইকেট জুটিতে টম ব্লান্ডেলকে নিয়ে নিউজিল্যান্ডকে সঠিক পথের দিশাই দেখাচ্ছিলেন রবীন্দ্র। কিন্তু ৫৬ রানের জুটি ভাঙে জয়াসুরিয়ার বলে ব্লান্ডেল বোল্ড হয়ে গেলে। ৪৩ বলে ৪ চারে ৩০ রান করেন এই উইকেটকিপার।


ব্লান্ডেলের বিদায়ের পর গ্লেন ফিলিপস (৪), মিচেল স্যান্টনার (২) এবং টিম সাউদি (২) দ্রুত বিদায় নিলে বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। লড়াইটা এখন রবীন্দ্রের সঙ্গে লঙ্কান স্পিনারদের। ১৫৮ বলে ৯ চার ও ১ ছয়ে ৯১ রানে অপরাজিত আছেন এই অলরাউন্ডার। এখন পঞ্চম দিনে তিনি লড়াইটা জারি রাখতে পারেন কিনা তাই দেখার বিষয়।


শ্রীলঙ্কার পক্ষে প্রবাথ জয়াসুরিয়া এবং রমেশ মেন্ডিস ৩টি করে উইকেট শিকার করেছেন। বাকি উইকেট দুটি আশিথা ফার্নান্দো এবং ধনাঞ্জয়া ডি সিলভার দখলে গেছে। 


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর