বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, বাধা বিজিবির

Reporter Name / ১৪৭ Time View / 3435 রিয়েল টাইম ভিজিটর
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন

সীমান্তের সোনাতলা অংশে কাঁটাতারের বেড়া নেই। গত কয়েকদিন ধরে ওই অংশের মেইন পিলার ২৮০ নম্বরের সাব পিলার ১২ ও ১৩ নম্বরের ভারতীয় অভ্যন্তরে ৫ থেকে ১০ গজের ভিতরে কাঁটাতারের বেড়া নির্মাণ করে বিএসএফ সদস্যরা। স্থানীয়রা বিজিবিকে বলার পর সেখানে বাধা দেয়া হয়। এরপর বিএসএফ কাজ বন্ধ রাখে।


ঘটনাটি নিয়ে রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বৈঠক করেছে। তবে আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্যরেখা থেকে দেড় শ গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যায় না বলে জানান সংশ্লিষ্টরা।


ওই এলাকার স্থানীয় ইউপি সদস্য লাইজুর রহমান বলেন, ‘ঘটনাটি জানার পর বিজিবিকে জানানো হলে শনিবার বাধা দেন। পরে রোববার সকালে আবার কাজ করেন। এরপর বিজিবি এসে বাধা দিয়ে তাদের (বিএসএফ) সঙ্গে বৈঠক করেন। আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমানার ১৫০ গজের মধ্যে ঘেরা যাবে না। কিন্তু তারা সেটি করেননি।’


এ বিষয়ে ২০-বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, ‘বিষয়টি জানতে পেরে আমরা বাধা দিয়েছি। তারা কাজ স্থগিত রেখেছে। তাদের সঙ্গে আলোচনা হয়েছে, আর কাজ করবে না। আর যে অংশে কাজ করেছে সেটি তুলে নিয়ে যাবে।’


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর