বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

৪৯-বিজিবি ব্যাটালিয়ান আমড়াখালি চেকপোস্ট থেকে, জাল টাকা সহ ২জন আটক করেছে

Reporter Name / ১১৫ Time View / 4105 রিয়েল টাইম ভিজিটর
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন

মোঃ জাকির হোসেন, শার্শা প্রতিনিধি : যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা আমড়াখালি চেকপোস্ট থেকে  ১৭,০০০/- (সতের হাজার) টাকার জালনোট সহ আলমগীর ও সাব্বির নামে দুইজন কে আটক করেছে বিজিবি। শনিবার সন্ধ্যায় আমড়াখালি চেকপোস্টের মেইন রোডের উপর থেকে মটরসাইকেল সহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়। আটক আলমগীর বেনাপোল পাটবাড়ী গ্রামের আবু বক্কার এর ছেলে ও সাব্বির একই গ্রামের নাসির উদ্দিন এর ছেলে।

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিসি, পিএসসি) জানান, দীর্ঘদিন যাবত স্বর্ণ, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালান মালামাল আটকের নিমিত্তে আমড়াখালী চেকপোস্টে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে।

এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে রোজ:শনিবার  ২১ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আমড়াখালী চেকপোস্টের টহলদল কর্তৃক চেকপোস্টের সামনে দিয়ে বেনাপোল হতে শার্শাগামী ০১ টি মোটরসাইকেল তল্লাশি করে ব্যাগের মধ্য হতে  ১৭০০০/- (সতের হাজার) টাকার  জালনোটসহ ০২ জনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশী নাগরিক এবং তারা জাল টাকার ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে স্বীকার করে। এছাড়াও জালনোট ব্যবসায় ব্যবহৃত ০২ টি মোবাইল ও ১ টি মোটরসাইকেল আটক করা হয়। যার সর্বমোট সিজার মূল্য ১,৯৮,৫০০/- (এক লক্ষ আটানব্বই হাজার পাঁচশত) টাকা। আটককৃত জালনোটসহ আসামীদেরকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর