রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও আপন চাচা হাফেজ আরাফাত দাগনভূঞায় সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ: গৃহবধূর মামলা নাসার ৮০০ কোটি টাকার জমি ৪০০ কোটিতে বিক্রির ছক: স্বার্থান্বেষী চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের তিন নেতা গ্রেফতার

Reporter Name / ১৬৫ Time View / 3741 রিয়েল টাইম ভিজিটর
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন আফ্রিদিসহ ছাত্রলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ ও সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ও রাত ১০টার দিকে র‌্যাব-পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন এসব তথ্য নিশ্চিত করেছে।

গ্রেফতারকৃতরা হলেন- শহরের দক্ষিণ পৈরতলার কামাল মিয়ার ছেলে রুহুল আমিন আফ্রিদি (২৮), পৌর ছাত্রলীগের প্রচার সম্পাদক জাকির হোসেন জয়, ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন আদি। তারা দুজনই পৌরশহরের সরকারপাড়া এলাকার বাসিন্দা।

আফ্রিদিকে র‌্যাব-৯ এর একটি দল ও বাকি দুজনকে সদর থানা পুলিশ গ্রেফতার করে।

পুলিশ জানায়, ওই তিনজনের বিরুদ্ধেই নাশকতার মামলা রয়েছে। ৪ ও ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে তারা সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন। তাদের আদালতে পাঠানো হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর