মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

নবাবগঞ্জের ইউপি চেয়ারম্যান শিরিন চৌধুরী স্বামীসহ বিমানবন্দর থেকে গ্রেপ্তার

Reporter Name / ১২৮ Time View / 2971 রিয়েল টাইম ভিজিটর
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

ফয়সাল হোসেন (স্টাফ রিপোর্টার) : ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শিরিন চৌধুরী ও তাঁর স্বামী মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে বিদেশ যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।

শিরিন চৌধুরী ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি। তাঁর বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় বিস্ফোরক আইনে দুটি মামলা রয়েছে। এ মামলা দুটির প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান।

নবাবগঞ্জ থানা–পুলিশ সূত্রে জানা যায়, শিরিন চৌধুরী ও মাহফুজুর রহমান ওরফে মাসুদুর রহমান দম্পতি অস্ট্রেলিয়া যাওয়ার উদ্দেশে গতকাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। ইমিগ্রেশন পুলিশের জিজ্ঞাসাবাদে শিরিন চৌধুরী ইউপি চেয়ারম্যানের পরিচয় দেন। পরিচয় পেয়ে নবাবগঞ্জ থানায় বিষয়টি জানায় ইমিগ্রেশন পুলিশ। পরে জানা যায়, তাঁর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এরপর ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়। গতকাল রাতে তাঁদের নবাবগঞ্জ থানার ওসির কাছে সোপর্দ করা হয়। রাতেই তাঁদের নবাবগঞ্জ থানায় আনা হয়।

শিরিন চৌধুরী ও তাঁর স্বামী মাহফুজুর রহমানকে সম্প্রতি নবাবগঞ্জ থানায় দায়ের হওয়া বিস্ফোরক আইনের দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় তাঁদের আদালতে নেওয়া হয় এবং সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।

নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, ইউপি চেয়ারম্যান শিরিন চৌধুরী ও তাঁর স্বামী মাসুদুর রহমান সুনির্দিষ্ট অভিযোগে দায়ের করা মামলার আসামি। মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর