শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

ফিফা রেফারি থেকে বাদ পড়ছেন জয়া

Reporter Name / ১০৯ Time View / 5448 রিয়েল টাইম ভিজিটর
Update : শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন

বাংলাদেশের প্রথম নারী ফিফা রেফারি জয়া চাকমা। ২০১৯ সালে তিনি এই গৌরব অর্জন করেন। টানা চার বার ফিফা রেফারি ব্যাজ পেয়েছিলেন সাবেক এই জাতীয় ফুটবলার। ২০২৪ সালের জন্য ফিফা রেফারি পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ায় এবার জয়া বাদ পড়তে যাচ্ছেন।

আজ সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রেফারিদের দ্বিতীয়বারের মতো ফিটনেস পরীক্ষা হয়। শারীরিক অসুস্থতার জন্য জয়া দ্বিতীয় দফার পরীক্ষাতেও ফিটনেসে পাশ করতে পারেননি। ফলে ফিফা রেফারি হিসেবে তার নাম যাচ্ছে না এমনটাই জানালেন রেফারিজ কমিটির ডেপুটি চেয়ারম্যান তৈয়ব হাসান, ‘আজ পরীক্ষার পর আমাদের রেফারিজ কমিটির সভা হয়েছে। সেখানে শুধু উত্তীর্ণদের নামই ফিফায় প্রেরণের সিদ্ধান্ত হয়েছে।’

ক্রীড়াঙ্গনে অনেক ক্ষেত্রে অনিয়মের মতো রেফারিং সেক্টরও ছিল। বিগত অনেক সময় ফিটনেসে ফেল করাদের নাম ফিফায় পাঠিয়েছে বাফুফে। গত বছরই জয়া পরীক্ষায় ব্যর্থ হলেও বাফুফের এই রেফারিজ কমিটিই নানা চাপে তার নাম ফিফায় পাঠাতে বাধ্য হয়েছিল।

গত ৬ সেপ্টেম্বর (শুক্রবার) প্রথম দফা রেফারিদের ফিটনেস পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই পরীক্ষায় ৬ জন পুরুষ রেফারি ও সহকারী পুরুষ রেফারি পাস করেন। রেফারির কোটা চারটি হওয়ায় দুই জন (সবুজ ও জসীম) বাদ পড়েছেন। সহকারী রেফারির কোটা অনুযায়ী ৬ জনই পাস করলেও একজনের পাসপোর্ট না থাকায় আজ আবার পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ সহকারী রেফারিদের মধ্যে একজন পাস করেছেন।

৩০ সেপ্টেম্বরের মধ্যে ফিফায় রেফারি, সহকারী রেফারিদের নাম প্রেরণ করতে হবে। বাফুফে একদিন আগেই তালিকা প্রেরণ করবে বলে জানালেন তৈয়ব হাসান, ‘রেফারি ও সহকারী রেফারির তালিকা চূড়ান্ত করে আগামীকাল আমরা প্রেরণ করব।’ নারী ফিফা রেফারি জয়া ব্যর্থ হলেও সহকারী রেফারি সালমা ফিফার তালিকায় থাকছেন। তিনি বিদেশে এএফসির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় দেশে আর আলাদা করে পরীক্ষা দিতে হয়নি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর