বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

আঞ্চলিক ফোরামে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় বাংলাদেশ-নেপাল

Reporter Name / ১৫২ Time View / 2850 রিয়েল টাইম ভিজিটর
Update : বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। উভয়পক্ষ সার্ক, বিমসটেক এবং অন্যান্য আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে ঘনিষ্ঠভাবে কাজ করার উপর জোর দেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণের জন্য পররাষ্ট্র সচিবকে অভিনন্দন জানান। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং নেপালের প্রধানমন্ত্রীর মধ্যে অনুষ্ঠিত বৈঠক নিয়ে উভয়পক্ষ সন্তোষ প্রকাশ করেন।

রাষ্ট্রদূত নেপাল ও বাংলাদেশের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করেন এবং দুই দেশের মধ্যে বর্ধিত অর্থনৈতিক সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন।

উভয়পক্ষ ব্যবসা-বাণিজ্য, জলবিদ্যুৎসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিশেষ করে-শিক্ষার ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। তারা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে, কেননা উভয় দেশ উন্নয়নশীল দেশের মর্যাদায় পাওয়ার পথে রয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর