সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

পানি নিস্কাসনের ব্যবস্থা না থাকায় শার্শায় সাংবাদিক পরিবারসহ ৫টি পরিবার পানি বন্ধি

Reporter Name / ১১৭ Time View / 4062 রিয়েল টাইম ভিজিটর
Update : সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন

মোঃ জাকির হোসেন, শার্শা প্রতিনিধি: হুমায়ন কবির মিরাজ: টানা কয়েক দিনের ভারি বৃষ্টিতে পানি নিস্কাসনের ব্যবস্থা না থাকায় শার্শার কায়বা ইউনিয়নের দিঘা চালিতাবাড়িয়া গ্ৰামে সাংবাদিক পরিবারসহ ৫ টি পরিবার দীর্ঘ ২০ দিন ধরে পানিবন্দি অবস্থায় দিনরাত পার করছে।

পানি বন্দি থাকায় পানিবাহিত সহ নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন। তাছাড়া বিশুদ্ধ খাবার পানিসহ বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। পানিবন্দি অসহায় মানুষ গুলোর হাঁটু পানির ভেতরেই বসবাস করতে হচ্ছে।

ভুক্তভোগী সাংবাদিক হুমায়ন কবির মিরাজ বলেন, ঘরের বারান্দা পর্যন্ত প্রায় পানি উঠে গেছে। চুলা এখন পানির নিচে ডুবে যাওয়ায় বাড়িতে রান্না ও হচ্ছে না।অনেক দিন যাবত পানি বন্দি থাকলেও প্রয়োজনীয় কোন ব্যবস্থা গ্রহন করছেন না কেও।

শহিদুল ইসলাম নামে আরেকজন বলেন,নিজেরা দুই বেলা খেতে পারলেও গরু-ছাগল নিয়ে মহাবিপদে আছি। মাঠ-ঘাট তলিয়ে যাওয়ার ঘাস নেই।বাড়তি দামে কিছু ঘাস কিনে গরু-ছাগলকে খেতে দিচ্ছি। আমাদের খবর কেউ নিচ্ছে না, সেই সাথে সাপের ভয়েও ঘুম হারাম হয়ে গেছে।

পানিবন্দি কাদের জানান, এই পাড়ায় কয়েক বছরে নতুন নতুন অনেক বাড়িঘর তৈরি হয়েছে। লোকজনের চলাচলের জন্য রাস্তা নির্মান হলেও পানি নিষ্কাশনের কোনো ড্রেনেজ ব্যবস্থা তৈরি করা হয়নি।ফলে সামান্য বৃষ্টিতেই এই মহল্লায় পানিবন্দি হয়ে পড়ে। 

কায়বা ইউপি চেয়ারম্যান আলতাব হোসেন বলেন,বিষয়টি আমি শুনেছি। আজ পরিদর্শন করে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার স্যারকে অবহিত করবো।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান জানান,পানি বন্দির বিষয়টি আমার জানা ছিলো না। খোঁজ খবর নিয়ে অতি দ্রুত পানি নিস্কাসনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর