বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দাগনভূঞায় সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ: গৃহবধূর মামলা নাসার ৮০০ কোটি টাকার জমি ৪০০ কোটিতে বিক্রির ছক: স্বার্থান্বেষী চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী

সম্পদের হিসাব দিতে হবে ইসি কর্মকর্তাদের

Reporter Name / ১৩৩ Time View / 4305 রিয়েল টাইম ভিজিটর
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

আগামী ৩০ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।

ইসি জানায়, সরকারি কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে গত ১ সেপ্টেম্বর থেকে সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ অবস্থায় নির্বাচন কমিশন সচিবালয় এবং এর আওতাধীন মাঠ পর্যায়ের সব কর্মকর্তা-কর্মচারীদের সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের নিমিত্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত ছক ‘ক’, ‘খ’ ও ‘গ’ অনুযায়ী ৩০ জুন ২০২৪ তারিখ পর্যন্ত অর্জিত সম্পদ বিবরণী আগামী ৩০ নভেম্বরের মধ্যে আবশ্যিকভাবে দাখিল/প্রেরণের জন্য সূত্রোক্ত পত্রের ছায়ালিপি (নির্ধারিত ছক ‘ক’, ‘খ’ ও ‘গ’) সহ নির্দেশক্রমে পাঠানো হলো।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর