রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও আপন চাচা হাফেজ আরাফাত দাগনভূঞায় সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ: গৃহবধূর মামলা নাসার ৮০০ কোটি টাকার জমি ৪০০ কোটিতে বিক্রির ছক: স্বার্থান্বেষী চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

শহীদ পরিবার থেকে একজন করে চাকরি দিতে হবে

Reporter Name / ১৫২ Time View / 8401 রিয়েল টাইম ভিজিটর
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন, দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন, তাদের জন্য আমরা এই দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। তাদের পরিবার থেকে একজনকে চাকরি দিতে হবে।’

মঙ্গলবার (০৮ অক্টোবর, ২০২৪) দুপুরে ফরিদপুর জেলা বিএনপি কার্যালয়ে শহীদ ও আহতদের পরিবারের সাথে সাক্ষাৎ ও আর্থিক সহায়তা করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ফরিদপুর জেলায় নিহত শহীদ ও আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

এসময় ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক বলেন, আমরা আজ শহীদ ও আহত পরিবারের বক্তব্য শুনতে এসেছি। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের অনুরোধ যারা দেশের দ্বিতীয় স্বাধীনতায় শহীদ হয়েছেন, তাদের পরিবার থেকে একজনকে চাকরি দিতে হবে। প্রতিটি জেলা ও উপজেলাতে তাদের নামে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি যদি কখনো সুযোগ পায় সকল শহীদ ও আহত পরিবারের জন্য কাজ করবে ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, আমরা বিএনপি পরিবার-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আলমগীর কবির, বিএনপির কেন্দ্রীয় নেতা নায়াব ইউসুফ, সেলটির সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন, শাহাদত হোসেন, বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি শারিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মশিউর রহমান মোহান প্রমুখ।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, ফরিদপুর মহানগর বিএনপি’র আহ্বায়ক এফ এম কাইয়ুম, সদস্য সচিব গোলাম মোস্তফাসহ জেলা বিএনপি ও স্থানীয় অঙ্গ-সংগঠনের নেতারা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর