রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও আপন চাচা হাফেজ আরাফাত দাগনভূঞায় সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ: গৃহবধূর মামলা নাসার ৮০০ কোটি টাকার জমি ৪০০ কোটিতে বিক্রির ছক: স্বার্থান্বেষী চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

মানুষ ও কবিতা ৷

Reporter Name / ১৬২ Time View / 9481 রিয়েল টাইম ভিজিটর
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

আমরা মানুষের কবিতা লিখি,
আবেগের কারুকাজ,অনুভবের উৎকর্ষে—
লিখি মানুষের বিচিত্র কত ছবি।
ভালোবাসা-প্রেমের সংলাপ,
পাখিদের গল্প ও সন্ধ্যার আকাশ,
ঋতু ও সূর্যের কথা,
পশু ও পিপীলিকাদের জীবন বৃত্তান্ত;
কিংবা হিংস্র দেও দানবের কথা।
জাহাজের ধোঁয়া কিংবা পালতোলা নৌকা,
বালক রাখালের বাশি,
গ্রাম বধূর কাকন কিংবা কলসি।
সবুজ মাঠের সোনালি ধানের বিচিত্র কতো ছবি!
বর্ষার কারুকার্য ও বৃক্ষের ছায়া,
রাজা-রানী ও তাদের প্রাসাদ কিংবা অট্টালিকা।
কৃষকের ঘাম অথবা গরু ও লাঙল
সৈন্যের অশ্ব ও তরবারীর ছবি,
আকাশ ও মহাকাশের বিচিত্র দর্শন,
ভালোবাসা, বিরহ-বেদনা, ইতিহাস সব’ই।
আমরা অর্থ ও বিলাসের জন্য কবিতা লিখি,
তবে সত্য অন্বেষণে লেখাই আমাদের কাজ নয় কি?

মো: মোকছেদ আলী
সহকারী শিক্ষক (বাঁশবাড়ি স: প্রা: বি:)
ডগরতলী,বাশঁবাড়ি, সাভার, ঢাকা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর