বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দাগনভূঞায় সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ: গৃহবধূর মামলা নাসার ৮০০ কোটি টাকার জমি ৪০০ কোটিতে বিক্রির ছক: স্বার্থান্বেষী চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী

মোল্লারহাট উপজেলা বিএনপির আহ্বায়ককে দল থেকে অব্যাহতি

Reporter Name / ১৩১ Time View / 2970 রিয়েল টাইম ভিজিটর
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাগেরহাটের মোল্লারহাট বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন  তালিম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, দলের শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী কার্যকলাপের জন্য গত ২৫ আগস্ট দেওয়া কারণ দর্শানো নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় মোল্লারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক পদ থেকে হাফিজুর রহমান হাফিজকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর পাশাপাশি দলের প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে বহিষ্কারের জন্য দলের কেন্দ্রীয় কার্যালয়ে সুপারিশ পাঠানো হয়েছে। বহিষ্কৃত হাফিজের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, ঘের দখলসহ অসংখ্য অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম বলেন, দেশনায়ক তারেক রহমানের স্বপ্নের দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে হাফিজুর রহমান হাফিজকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার নামে বহু অপকর্মের অভিযোগ আমাদের কাছে এসেছে। আমরা সাংগঠনিকভাবে তাকে কারণ দর্শানোর চিঠি দিয়েছি। তার কাছ থেকে লিখিত ব্যাখ্যা চেয়েছি। তিনি সন্তোষজনক কোনো জবাব দিতে না পারায় সাংগঠনিক বিধি মোতাবেক অব্যাহতি দেওয়া হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর