বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

যমুনায় ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত, যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

Reporter Name / ১৫১ Time View / 3246 রিয়েল টাইম ভিজিটর
Update : বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হেলেন লাফেভ।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে যমুনায় প্রবেশ করেন তিনি।


যমুনার সামনে এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এটা তো রুটিন একটা মিটিংয়ের বিষয়।


মার্কিন রাষ্ট্রদূত কিছুক্ষণ আগে যমুনায় প্রবেশ করেছেন, এ বিষয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন প্রেস সচিবকে। তিনি বলেন, গত তিন মাসে কমপক্ষে ৪০টা দেশের অ্যাম্বাসেডরের সঙ্গে কথা হয়েছে। উনারা এখানে এসেছেন। এটা তো রুটিন একটা মিটিংয়ের বিষয়। প্রতিটা মিটিং যখনই হয় আমরা আপনাদের জানিয়েছি।


প্রধান উপদেষ্টার স্বাস্থ্য নিয়ে শফিকুল আলম বলেন, অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য নিয়ে, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। কোনো বিভ্রান্ত হবেন না।


বিএনপির সঙ্গে বৈঠক নিয়ে তিনি বলেন, আজকে মূলত রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা হয়েছে তা নিয়মিত আলোচনার অংশ। পলিটিক্যাল পার্টি আমাদের নিয়মিত অংশীজন। ভবিষ্যতেও এ ধরনের মিটিং হবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর