বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

রোনালদোকে দেখতে সাইকেল চালিয়ে ১৩ হাজার কিলোমিটার পথ পাড়ি ভক্তের

Reporter Name / ১৪৬ Time View / 8077 রিয়েল টাইম ভিজিটর
Update : বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

একজন ভক্ত, যিনি শুধু সাইকেল চালিয়ে পাড়ি দিলেন ১৩ হাজার কিলোমিটার পথ। পর্তুগিজ তারকা রোনালদোকে দেখতে চীনা ভক্তের এই পাগলামীকে আপনি কি বলবেন? প্রিয় মানুষটার প্রতি ঠিক কতখানি ভালোবাসা থাকলে এমন অসম্ভবকে সম্ভ করা যায়! সাইকেল চালিয়ে চীন থেকে সৌদি পৌঁছাতে এই ভক্তের সময় লেগেছে ৬ মাস ২০ দিন। ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বের অন্যতম একজন জনপ্রিয় তারকা। বিশ্বব্যাপী ছড়িয়ে তার অগণিত ভক্ত। তবে এবার ভিন্ন এক কাণ্ড করে বসলেন তার এক চীনা ভক্ত। সিআরসেভেনের সঙ্গে দেখা করতে ৬ মাস ২০ দিনে ১৩ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। বিমানভাড়া না থাকায় সড়কপথে সাইকেল চালিয়ে তিনি সৌদি গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া এক ছবিতে দেখা যায়, রোনালদোর সেই চীনা ভক্ত একটি সাইকেল নিয়ে অপেক্ষা করছেন। সে সময় তার সাইকেলে আল নাসরের জার্সিসহ নানা জিনিসপত্রের সঙ্গে একটি বড় কাগজও ছিল। সেই কাগজটিতে লেখা ছিল, ‘১৩ হাজার কিলোমিটার, ৬ মাস ২০ দিন। আমি চীন থেকে এখানে এসেছি ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে দেখা করতে।’ পরবর্তী সময়ে আরও কিছু ছবিতে রোনালদোকে সেই ভক্তের সঙ্গে দেখা করে ছবি তুলতে এবং অটোগ্রাফ দিতে দেখা যায়। দলবদল বিশেষজ্ঞ ও ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো রোনালদোর সঙ্গে ভক্তের সেই ছবি পোস্ট করেছেন। সেই পোস্টে কমেন্ট করেছেন নানা মানুষ। এক ভক্ত কমেন্টবক্সে লিখেছেন, ‘ভালোবাসার শক্তি।’ আরেক জন লিখেছেন, ‘এটা সত্যিই অবিশ্বাস্য। সে ঝুঁকি নিয়ে এত দীর্ঘ পথ অতিক্রম করেছে রোনালদোর সঙ্গে দেখা করার জন্য। এটা অসাধারণ একটা ঘটনা।’ 


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর