সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

তাবলিগের দুগ্রুপের সংঘর্ষে আহত ৩০

Reporter Name / ১০১ Time View / 5617 রিয়েল টাইম ভিজিটর
Update : সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন

নাটোরে মারকাজ মসজিদে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাবলিগ জামাতের জুবায়ের- সাদ গ্রুপের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) শহরতলীর তেবাড়িয়া মারকাজ মসজিদ প্রাঙ্গণে দুপুর ১২টার দিকে এই সংঘর্ষ শুরু হয়ে দুপুর দুইটা পর্যন্ত চলে।

ঘটনায় ঢাকা- রাজশাহী মহাসড়ক ঘণ্টাখানেকের মতো বন্ধ থাকে। খবর পেয়ে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুপক্ষকে নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

স্থানীয় সূত্রে গেছে, সরকার পতনের পর থেকে তেবাড়িয়া মারকাজ মসজিদের দখল নেয় তাবলিগ জামাতের জুবায়ের পন্থিরা। পরে সেখানে একটি ক্বওমী মাদ্রাসা প্রতিষ্ঠা করে এবং সেখানে কিছু ছাত্র অবস্থান নেয়। এ নিয়ে মতবিরোধ শুরু হয়। জেলা প্রসাশক না থাকায় বিষয়টি নিষ্পত্তি সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকালে সাদ পন্থি লোকজন ইজতেমা আয়োজনের প্রস্তুতি নিতে তেবাড়িয়া মারকাজ মসজিদে অবস্থান নেয়।

এ সময় দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হলে সেটি একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় দুই পক্ষের লোকজন সড়কে অবস্থান নিলে ঢাকা-রাজশাহী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী এসে দুপক্ষকে শান্ত করার চেষ্টা করেন। পরে যান চলাচলা কিছুটা স্বাভাবিক হয়। বর্তমানে পুরো এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে।

সদর থানার ওসি মো. মাহাবুর রহমান বলেন, দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে আমরা এখানে এসেছি। আমরা দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করছি। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আরিফ হোসেন বলেন, আগামী রোববার বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে দুপক্ষের সঙ্গে বসা হবে। আইনশৃঙ্খলা রক্ষারী বাহিনী বর্তমানে পরিস্থিতি শান্ত করেছে। বর্তমানে যারা যেভাবে আছেন সেভাবেই অবস্থান করবেন। বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত পুলিশ এবং সেনা সদস্য সেখানে অবস্থান করবেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর