মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

বিশ্ববাজারে ফের বাড়ছে জ্বালানি তেলের দাম

Reporter Name / ১৪১ Time View / 4600 রিয়েল টাইম ভিজিটর
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এখন সবার চোখ মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতায়। এতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক শতাংশেরও বেশি বেড়ে গেছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়, বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১.২৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৫.৯১ ডলার। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১.৪১ শতাংশ বেড়ে অবস্থান করছে ৭১.৭৭ ডলার।

চীনের চাহিদা নিয়ে উদ্বেগ এবং মধ্যপ্রাচ্যের তেলের সরবরাহ নিয়ে শঙ্কা কিছুটা কমে আসায় অপরিশোধিত তেলের দাম গত সপ্তাহে কমেছিল। তবে ইসরাইল এবং হিজবুল্লাহর সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতায় বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে।

এর আগে, গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৭.০ শতাংশ এবং ডব্লিউটিআই ক্রুডের দাম ৮.০ শতাংশ কমেছিল। তবে চলতি সপ্তাহে এখন পর্যন্ত জ্বালানি তেলের দাম প্রায় ৪.০ শতাংশ বেড়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর