মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

কুমিল্লায় যুবদল নেতা ‘ফেন্সি কামাল’ গ্রেপ্তার

Reporter Name / ১৮৬ Time View / 7579 রিয়েল টাইম ভিজিটর
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

কুমিল্লার বুড়িচংয়ে কামাল হোসেন নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার জগতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কামাল হোসেন বুড়িচং সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি স্থানীয়ভাবে ফেন্সি কামাল নামে পরিচিত।

জানা গেছে, দেলোয়ার হোসেন ও সারদুল ইসলাম নামে দুই মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়। সে সময় ২১০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই যুবদল নেতাকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।

স্থানীয়রা জানান, যুবদল নেতা কামাল হোসেন এলাকার চিহ্নিত মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছেন। এ জন্য তিনি ফেন্সি কামাল নামে পরিচিত।

বুড়িচং থানার ওসি আজিজুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার ভোরে ২১০টি ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। পরে তাদের জিজ্ঞাসাবাদে আটকরা জানান, কামাল হোসেন নামে একজনের কাছ থেকে মাদক সংগ্রহ করেছেন। পরে যৌথবাহিনী কামালকেও গ্রেপ্তার করে। কামালের বিরুদ্ধে আগে মাদকের একাধিক মামলা রয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর