মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

আইপিএল খেলা নিয়ে মুখ খুললেন ধোনি

Reporter Name / ১৪২ Time View / 9696 রিয়েল টাইম ভিজিটর
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

২০২৪ আইপিএলের পর থেকেই একটি প্রশ্ন সবার মুখে মুখে ছিল, আগামী আইপিএলে কী খেলবেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি? তবে গত কয়েক মাস ধরে এই প্রশ্ন আবারও চাউর দিয়েছে। এবার নিজেই আইপিএল নিয়ে নীরবতা ভাঙলেন ধোনি।

বয়স ৪৩ হলেও ধোনিকে নিয়ে এখনও আগ্রহ সকলের। আন্তর্জাতিক ক্রিকেটকে অনেক আগেই বিদায় বললেও, গত কয়েক বছর ধরে আইপিএলের আগে তাকে নিয়ে আলোচনা শুরু হয়। এবারের আইপিএল নিলামের আগেও ধোনির খেলা নিয়ে অনিশ্চয়তায় ছিলেন অনেকেই। তবে এবার আগামী আইপিএল খেলা নিয়ে মুখ খুললেন ধোনি।


গত শুক্রবার (২৫ অক্টোবর) গোয়াতে এক প্রচারণা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ধোনি। সেখানে আইপিএলে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন এমএসডি। সেখানে ইংরেজি এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি।

সেখানে ধোনি বলেন, ‘আমি শুধু গত কয়েক বছরের ক্রিকেট যা খেলতে পেরেছি তা উপভোগ করতে চাই। আপনি যখন পেশাদার ক্রিকেট খেলেন, তখন সেটা উপভোগ করা কঠিন হয়ে পড়ে। আমি যেটা করতে চাই সেটা সহজ নয়। কারণ এটায় আবেগ যেমন আছে তেমনই দায়বদ্ধতাও আছে। আমি এখনও এই খেলাটি উপভোগ করতে চাই।’


একইসঙ্গে ধোনি আরও বলেছেন, ‘আমাকে নয় মাস নিজেকে ফিট রাখতে হয়, যাতে আমি আড়াই মাস আইপিএল খেলতে পারি। ফলে অনেক পরিকল্পনা করেই এগোতে হয়। এটা কখনই সহজ বিষয় নয়।’


২০২৪ আইপিএলের আগে চেন্নাইয়ের দায়িত্ব ছেড়ে দেন ধোনি। এরপর সিএসকে-এর দায়িত্ব নেন রুতুরাজ গায়কওয়াড়। তবে অধিনায়কত্ব ছাড়লেও ধোনির আকর্ষণ একটুও কমেনি। আগামী দুই-এক দিনের মধ্যে চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠকে বসবেন ধোনি। সেখানে তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।  


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর