বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

বুটেক্সের উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো: জুলহাস উদ্দিন

Reporter Name / ১২৪ Time View / 840 রিয়েল টাইম ভিজিটর
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন

লেখা : বুটেক্স প্রতিনিধি (জিতু)

প্রকাশ : ২১:৫৪, ২৭ অক্টোবর ২০২৪

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের(বুটেক্স) উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন বিশ্ববিদ্যালয়ের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: জুলহাস উদ্দিন। আজ রবিবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে  মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে একটি প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে এই নিয়োগ  প্রদান করা হয়। 

উক্ত  প্রজ্ঞাপনে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের  অনুমোদনক্রমে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ১০(১) ধারা অনুযায়ী ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের, বিভাগীয় প্রধান, অধ্যাপক ড. মো: জুলহাস উদ্দিনকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হয়।

নিয়োগের শর্ত হিসেবে উল্লেখ করা হয়, উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে। উপর্যুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন ও বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন তিনি।

তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় উক্ত নিয়োগ বাতিল করতে পারবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান উপাচার্য পদ হতে পদত্যাগ করেন। এর পর থেকে বিশ্ববিদ্যালয়ের ‌সাধারণ শিক্ষার্থীরা এক্সটার্নাল ভিসির জন্য আন্দোলন করতে থাকেন। গত  সোমবার (২১ অক্টোবর) সাধারণ ‌শিক্ষার্থীরা দ্রুততম সময়ে এক্সটার্নাল ভিসি নিয়োগসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও অবস্থান কমর্সূচি পালন করেন। শিক্ষকদের মাঝে সৃষ্ট ভেদাভেদ, গ্রুপিং, কর্মকর্তা-কর্মচারীদের কার্যক্রম দেখে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে এমনটা দাবি করে শিক্ষার্থীরা এক্সটার্নাল ভিসির দাবি করে আসছিলেন। অপরদিকে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় প্রধানেরা ইন্টার্নাল ভিসি নিয়োগের মত প্রদান করেন। তারা বলেন,  বিশ্ববিদ্যালয় এবং টেক্সটাইল শিল্পের উন্নয়নের স্বার্থে বুটেক্সে ইন্টার্নাল ভিসি নিয়োগের প্রয়োজন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর