শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

কলকাতার সেই সাংবাদিক ময়ূখ রঞ্জনকে ‘মৃত’ দেখাচ্ছে ফেসবুক

Reporter Name / ১৫৪ Time View / 4771 রিয়েল টাইম ভিজিটর
Update : শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন

ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলা চ্যানেলের সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষকে ‘মৃত’ দেখাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। যে কারণে আলোচিত এই সাংবাদিকের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টটি ‘রিমেম্বারিং’ করে দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ময়ূখ রঞ্জন ঘোষের অ্যাকাউন্টটিতে এমন ‘রিমেম্বারিং’ দেখা যাচ্ছে। সাধারণত কোনো ফেসবুক প্রোফাইলে মৃত ব্যক্তিদের ক্ষেত্রেই শুধু ‘রিমেম্বারিং’ লেখা হয়ে থাকে।

ময়ূখের ফেসবুক আইডিতে ঢুকলে দেখা যাচ্ছে, ফেসবুক কর্তৃপক্ষ লিখেছে, ‘আমরা আশা করি যারা ময়ূখকে ভালোবাসেন, তারা তাকে স্মরণ ও সম্মানিত করার জন্য তার প্রোফাইল পরিদর্শন করে সান্ত্বনা খুঁজে পাবেন।’

হঠাৎ এ ‘রিমেম্বারিং’ শব্দে গুঞ্জন তৈরি হয়েছে অনলাইন মাধ্যমে। কেননা কোনো ফেসবুক প্রোফাইল ‘রিমেম্বারিং’ করতে হলে প্রথমে ফেসবুক কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হয়। এরপর এ আবেদনের ভিত্তিতে তথ্য যাচাই বাছাই করে ফেসবুক কর্তৃপক্ষ কোনো আইডি ‘রিমেম্বারিং’ করে।

জানা গেছে, সম্প্রতি কলকাতায় এক রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সাংবাদিক সোহম মল্লিকের। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন  সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন। মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি। চিকিৎসকরা আশঙ্কা করছেন ময়ূখের একটি চোখ স্থায়ীভাবে নষ্ট হতে পারে।

দুর্ঘটনার পরপরই একটি ফুড ডেলিভারি অ্যাপের কর্মীরা ঘটনাস্থল থেকে তাদের হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা সোহমকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে গুরুতর আহত ময়ূখকে তৎক্ষণাৎ এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনাকে সাইবার যোদ্ধারা বার বার রিপোর্ট করে ফেসবুকের দৃষ্টি আকর্ষণ করে এবং ময়ূখ রঞ্জন ঘোষ এর আইডি রিমেম্বারিং মোডে পাঠানোর গুজব শোনা যাচ্ছে।

প্রসঙ্গত, ময়ূখ রঞ্জন ঘোষ রিপাবলিক বাংলায় সিনিয়র এডিটর এবং হেড অফ ইনপুট হিসেবে কর্মরত রয়েছেন। সম্প্রতি বাংলাদেশ নিয়ে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যে প্রণোদিতভাবে বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে সংবাদ উপস্থাপনের মাধ্যমে দর্শকমহলের নজরে এসেছেন। অনেক দর্শক তার উচ্চকণ্ঠ এবং অঙ্গভঙ্গিকে ‘মলম বিক্রেতা’ কিংবা ‘জোকার’ এর সঙ্গে তুলনা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থাপনাকে অতিরঞ্জিত এবং নাটকীয় বলে সমালোচনাও হয় অহরহ। 


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর