রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও আপন চাচা হাফেজ আরাফাত দাগনভূঞায় সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ: গৃহবধূর মামলা নাসার ৮০০ কোটি টাকার জমি ৪০০ কোটিতে বিক্রির ছক: স্বার্থান্বেষী চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

ছাত্র-জনতার আন্দোলনে আহত শিক্ষার্থীদের বেতন মওকুফের সিদ্ধান্ত

Reporter Name / ১৭২ Time View / 5130 রিয়েল টাইম ভিজিটর
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন ও টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার (২৯ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপনে এই তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বেতন ও টিউশন ফি মওকুফের জন্য কোন প্রক্রিয়া অবলম্বন করতে হবে, তাও প্রজ্ঞাপনে জানিয়েছে মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার জুলাই-আগস্ট ২০২৪-এ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের (সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও বিশ্ববিদ্যালয়) শিক্ষার্থীদের বেতন/টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আহত শিক্ষার্থীরা স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানের কাছে চিকিৎসা ব্যবস্থাপত্রসহ এ বিষয়ে আবেদন করবেন।

শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ অবিলম্বে আবেদনগুলো যাচাইপূর্বক শিক্ষার্থীদের বেতন/টিউশন ফি মওকুফের ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, আহত শিক্ষার্থীর শিক্ষাজীবনের বর্তমান পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বেতন/টিউশন ফি মওকুফের এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠান অবিলম্বে এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর