রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও আপন চাচা হাফেজ আরাফাত দাগনভূঞায় সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ: গৃহবধূর মামলা নাসার ৮০০ কোটি টাকার জমি ৪০০ কোটিতে বিক্রির ছক: স্বার্থান্বেষী চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

সোহরাওয়ার্দী উদ্যানে আন্দোলন করলে জনগণের ভোগান্তি কমবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter Name / ১৫২ Time View / 9572 রিয়েল টাইম ভিজিটর
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে আন্দোলন করলে জনগণের ভোগান্তি কমবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক,

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর লালবাগে পুরাতন কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, 

“যারা যানজট নিয়ে কথা বলেন, তারাই রাস্তা ব্লক করে আন্দোলন করছেন। রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে আন্দোলন করলে জনগণের ভোগান্তি কমবে।”

‘পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন’ প্রকল্প নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণের জন্যই এই প্রকল্প। এই এলাকায় যানজট সবচেয়ে বড় সমস্যা। তাই রাস্তা আর পার্কিং প্লেস প্রশস্ত করতে হবে আরও। সেটা নিয়ে কাজ করা হচ্ছে।

রাস্তা প্রশস্তের কাজ ৬ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানিয়েছেন মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ ছাড়া আগামী ৬ মাসের মধ্যেই নির্মাণাধীন চক কমপ্লেক্স মার্কেটের কাজ শেষ করার তাগিদ দিয়েছেন উপদেষ্টা।

সেইসঙ্গে তিনি জানান, প্রকল্পে বাজেট বাড়ানোর চর্চা আর হবে না। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। বরাদ্দ দেয়া বাজেটেই কাজ শেষ করতে হবে। নতুন করে কোনো বাজেট দেয়া হবে না।

এ সময় মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, আমাদের কোনো দুর্নীতি বা ভুল থাকলে ধরিয়ে দেয়ার অনুরোধ করছি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর