রাজধানীর কাকরাইলসহ আশপাশের এলাকায় সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করে গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

নিজস্ব প্রতিবেদক,
শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সম্প্রতি উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মহানগর পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬)- এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে শনিবার পাইওনিয়ার রোডস্থ ৬৬ নং ভবন, পাইওনিয়ার রোড, কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যেকোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো।
উল্লেখ্য, দলের চেয়ারম্যান-মহাসচিবসহ নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় শনিবার (২ নভেম্বর) কাকরাইলে সমাবেশ ডেকেছে জাতীয় পার্টি।