মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

জিসান-সাইফউদ্দিনের ঝড়ে বড় জয় বাংলাদেশের

Reporter Name / ১৪৫ Time View / 9696 রিয়েল টাইম ভিজিটর
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন

হংকং সিক্সেস টুর্নামেন্টে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ওমানকে উড়িয়ে দিয়েছে মোহাম্মদ সাইফউদ্দিনের দল।

খেলার সময়,

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ১৪৭ রান করে বাংলাদেশ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ১১৩ রানের বেশি করতে পারেনি ওমান। ফলে ৩৪ রানের ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ।


ভয়ডরহীন ক্রিকেটের অন্য নাম যেন জিসান আলম। বহুদিন বাদে ফিরেছে হংকং সিক্সেস। আর সেই ফেরাটা হল এক রাশ সেকেলে ঝড় নিয়েই। বাংলাদেশের হয়ে ঝড়টা তুলে গেলেন জিসান আলম। ভিন্ন ঘরানার এই ফরম্যাটে জিসান ১২ বল খেলে করেন ৫৫ রান।


ওপেনিংয়ে কতটা ঝড় তুলেছেন জিসান তা তার ইনিংস দেখেই বোঝা যায়। ওমানের বিপক্ষে সাড়ে চারশর ওপর স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি। নিজেদের উদ্বোধনী ম্যাচে ওমানের বিপক্ষে কার্যত কোনো উইকেট হারাতে হয়নি বাংলাদেশ।

কারণ নিয়ম অনুসারে ৫০ রান করতে পারলে ব্যাটারকে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরতে হয় সাজঘরে। নিজের ইনিংসের ১২তম বলে ছক্কা হাঁকিয়ে ৫৫ রানে পৌঁছান জিসান।


২.২ ওভারে ৬২ রানের উদ্বোধনী জুটি গড়ে তোলে বাংলাদেশ দল। এর মধ্যে একটা জিসান আলমই করেন ৫৫ রান। জিসানের বানিয়ে দেয়া মঞ্চে বাকি কাজটা করেন মোহাম্মদ সাইফউদ্দিন। তিনিও ১২ বল খেলে ওই ৫৫ রানই করেন। শেষ বলে হাঁকান ছক্কা। স্ট্রাইক রেট জিসানের মতই ৪৫৮.৫৫!


জবাব দিতে নেমে ১১৩ রানের বেশি করতে পারেনি ওমান। বল হাতেও এদিন সফল ছিলেন তরুণ জিসান। দলের হয়ে ২টি উইকেট নেন তিনি। তাছাড়া সাইফউদ্দিন, সোহাগ গাজী ও আবু হায়দার একটি করে উইকেট শিকার করেছেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর