বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির গ্রেফতার

Reporter Name / ১০০ Time View / 3845 রিয়েল টাইম ভিজিটর
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন

সাবেক গৃহহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক,

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, উবায়দুল মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে।

উবায়দুল মোকতাদির ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি।

জানা যায়, ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামীর সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে মাদ্রাসাছাত্র নিহত হওয়ার ঘটনায় মোকতাদিরসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে গত ২৩ আগস্ট সদর থানায় একটি হত্যা মামলা হয়।

এ ছাড়া ২০১৮ সালের ১৬ ডিসেম্বর বিএনপি নেতা খালেদ হোসেন মাহবুবের গাড়িবহরে হামলার অভিযোগে উবায়দুল মোকতাদির চৌধুরীসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৬৮ নেতাকর্মীর নামে ব্রাহ্মণবাড়িয়ায় আরেকটি মামলা হয় গত ২৭ আগস্ট।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর