রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও আপন চাচা হাফেজ আরাফাত দাগনভূঞায় সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ: গৃহবধূর মামলা নাসার ৮০০ কোটি টাকার জমি ৪০০ কোটিতে বিক্রির ছক: স্বার্থান্বেষী চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

অস্ত্র নিয়ে ঘুরছিলেন যুবলীগ নেতা, অতঃপর…

Reporter Name / ১৩৮ Time View / 6791 রিয়েল টাইম ভিজিটর
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

নাটোরের নলডাঙ্গায় যুবলীগ নেতা মাহবুর রহমান এবং তার সহযোগী মহিদুলকে আটক করে পুলিশে দিয়েছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩টি ককটেল, ৫টি পেট্রোল বোমা ও একটি দেশীয় হাঁসুয়া পাওয়া যায়।

শনিবার (২ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার বাসুদেবপুর শ্রী শ্রী বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় পাশ থেকে তাদের আটক করেন এলাকাবাসী।

আটক মাহবুবুর রহমান (৫৬) উপজেলার হরিদা খলসি গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকীর ছেলে ও বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি। তার সহযোগী মহিদুল ইসলাম (৪৯) একই গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।

নলডাঙ্গা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার দুপুরে উপজেলার বাসুদেবপুর শ্রী শ্রী বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় কাছে বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মাহবুর রহমান ও তার সহযোগী মহিদুল ইসলাম একটি ব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে চলাফেরা করছিল। এ সময় স্থানীয় এলাকাবাসী তাদের ঘেরাও করে ব্যাগ তল্লাশি করে। সেই ব্যাগ থেকে ৩টি ককটেল, ৫টি পেট্রোল বোমা ও একটি হাঁসুয়া উদ্ধার করে তাদের দুজনকে আটক করে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে নলডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রসহ তাদের দুজন আটক করে থানায় নিয়ে আসে।

নলডাঙ্গা থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর