রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও আপন চাচা হাফেজ আরাফাত দাগনভূঞায় সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ: গৃহবধূর মামলা নাসার ৮০০ কোটি টাকার জমি ৪০০ কোটিতে বিক্রির ছক: স্বার্থান্বেষী চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

ময়মনসিংহে সিএনজি ফিলিং স্টেশনে ভয়াবহ আগুন

Reporter Name / ১৮৮ Time View / 7891 রিয়েল টাইম ভিজিটর
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

ময়মনসিংহ নগরীতে সিএনজি ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এ সময় এক প্রাইভেটকার চালকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সোমবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে রহমতপুর বাইপাস এলাকায় আজাহার সিএনজি ও পেট্রোলিয়াম কনভারসন পাম্পে এলপিজি গ্যাসবাহী টাংকার থেকে গ্যাস আনলোড করার সময় এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


নিহত প্রাইভেটকার চালকের নাম হিমেল। তার বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।


ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোফাজ্জল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর আড়াইটার দিকে নগরীর রহমতপুর বাইপাস মোড়ে লিকেজ থেকে ওই ফিলিং স্টেশনে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ও পড়ে আরও চারটি ইউনিট চেষ্টা চালিয়ে দেড় ঘণ্টা পর বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।


তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি প্রাইভেটকারের ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ছয়জন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর