বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

সেন্টমার্টিন নিয়ে যে তথ্য দিলেন উপদেষ্টা রিজওয়ানা

Reporter Name / ১৩০ Time View / 8724 রিয়েল টাইম ভিজিটর
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন

অন্তর্বর্তী সরকার সেন্টমার্টিন লিজ দিচ্ছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। এ বিষয়ে পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, একইসঙ্গে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন রক্ষা ও পর্যটন সমন্বয় করছে সরকার।

নিজস্ব প্রতিবেদক,

সোমবার (৪ নভেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ওয়ান হেলথ ডে’র অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

উপদেষ্টা রিজওয়ানা জানান, সেন্টমার্টিন রক্ষা ও পর্যটন একইসঙ্গে সমন্বয় করছে সরকার। সেন্টমার্টিনে নভেম্বরে দিনে গিয়ে দিনেই ফিরতে হবে। আর ডিসেম্বর ও জানুয়ারিতে দৈনিক সর্বোচ্চ ২ হাজার পর্যটক রাত্রিযাপন করতে পারবেন।

বন্যপ্রাণীর অধিকার নিয়েও কথা বলেছেন পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা। বলেন, ‘শুধু মানবাধিকার নিয়ে কথা নয়, বন্যপ্রাণীর অধিকার নিয়েও সচেতন হতে হবে। পরিবেশ ও বন্যপ্রাণী সম্পর্কে আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে।’

বর্তমানে হাতি চলাচলের পথ যে অবস্থায় আছে তা খুবই অ্যালার্মিং বলেও উল্লেখ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা।

এ সময় রাজনীতিতে মাইনাস টু ফর্মুলা ইস্যুতে তিনি বলেন, এটা রাজনৈতিক দল হিসেবে বিএনপির বক্তব্য দেয়ার অধিকার আছে। এ ছাড়া রাজনৈতিক দলগুলো নির্বাচন চাচ্ছে এটা তাদের যৌক্তিক দাবি। নির্বাচন নিয়ে বিএনপির দাবি অমূলক নয়। সরকারও নির্বাচন চায়। তবে সরকার আগে সংস্কার করতে চায়, পাশাপাশি নির্বাচনকেও সমান গুরুত্ব দিচ্ছে। রাষ্ট্র সংস্কার ও নির্বাচন নিয়ে সমান গুরুত্ব দিয়ে কাজ চলছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর