বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

বিএনপি নেতাকে দিনদুপুরে গুলি ও কুপিয়ে হত্যা

Reporter Name / ১৪৩ Time View / 4720 রিয়েল টাইম ভিজিটর
Update : বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

বাগেরহাট সদর উপজেলায় দিনদুপুরে বিএনপি নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার উপজেলার মির্জাপুর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত সজীব তরফদার উপজেলার ডেমা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে সজীব তার চাচা কামাল তরফদারকে নিয়ে মোটরসাইকেলে করে বাগেরহাট শহরে যাচ্ছিলেন। পাশের গ্রাম মির্জাপুরের আমতলা মসজিদের সামনে পৌঁছালে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে গুলি ও কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ সময় মোটরসাইকেলে থাকা কামালও গুলিবিদ্ধ হন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। পরে সজীবের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে কয়েকটি বুলেটের খোসা, একটি দা-সহ কিছু আলামত জব্দ করেছে পুলিশ।

স্বজনদের অভিযোগ, স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তারা সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। স্থানীয় বিএনপির নেতারাও এ হত্যার বিচার চেয়েছেন।

বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ বলেন, হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। জড়িতরা দ্রুত আইনের আওতায় আসবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর