মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

সালমান-আনিসুল-ব্যারিস্টার সুমনসহ নতুন মামলায় গ্রেপ্তার ৫ জন

Reporter Name / ১১৭ Time View / 4843 রিয়েল টাইম ভিজিটর
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক,

সালমান এফ রহমান, আনিসুল হক, ব্যারিস্টার সুমন, কামাল আহমেদ মজুমদার এবং সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

বুধবার (০৬ নভেম্বর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এসব আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান।

এদিন সকালে পুলিশ ও সেনাবাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। এরপর খিলগাঁও থানার হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল সুমন, মিরপুর থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, লালবাগ থানার মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম এবং উত্তরা পূর্ব থানার অপর একটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর জন্য পৃথক পৃথক আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তারা।

শুনানি শেষে আদালত আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর