শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

বেনাপোলে জামায়াতে ইসলামীর নেতাকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name / ১১৮ Time View / 5455 রিয়েল টাইম ভিজিটর
Update : শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন

জাকির হোসেন,

যশোরে জামায়াতে ইসলামীর কর্মী আমিনুল ইসলাম সজল হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বেনাপোলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বেনাপোল দুর্গাপুর রোডে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে জামায়াতে ইসলামীর নেতারা বলেন, জামায়াত নেতা-কর্মীরা কোন অন্যায়ের সাথে আপোষ করবে না। জামায়াতের নেতা-কর্মীরা অন্যায় কোন কিছু করে না এবং প্রশ্রয়ও দেয় না। এদেশে সুশাসন কায়েম করতে গেলে জামায়াতের বিকল্প কোন দল নেই। কারন এ পর্যন্ত যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারা কেউ দুর্নীতির বাইরে ছিল না। সকল দল দেশের সম্পদ লুন্ঠন, বিদেশে অর্থ  পাচার, খুন খারাবিসহ নানা অপকর্মে জড়িত ছিল এবং তা প্রমাণিত সত‌্য। তাই দেশে শান্তি আনতে গেলে জামায়াতকে ক্ষমতায় আনার আহবান জানান।
অনতিবিলম্বে আমিনুল ইসলাম সজল হত্যাকারীদের খুঁজে বের করে গ্রেফতার এবং দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন, বেনাপোল পোর্ট থানা জামায়াতে ইসলামীর আমির রেজাউল ইসলাম, সেক্রেটারী মাওলানা ইউসুফ আলী, ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা আরিফ বিল্লাহ ও জামায়াত নেতা ইয়াকুব হোসেন প্রমুখ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর