সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

সিলেটে আর্থিক সহায়তা পেলেন জুলাই বিপ্লবে শহীদদের পরিবার

Reporter Name / ১১২ Time View / 6457 রিয়েল টাইম ভিজিটর
Update : সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন

সিলেট বিভাগে ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের সময় শহীদ ১৮ পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।

নিজস্ব প্রতিবেদক,

শনিবার (৯ নভেম্বর) সকালে সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা দেয়া হয়।


এ সময় ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও সাধারণ সম্পাদক সারজিস আলমের নেতৃত্বে ১৫ জনের একটি প্রতিনিধি দল এ অনুদান তুলে দেন।


জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জানান, ছাত্র-জনতার আন্দোলনে ৩২ জন নিহতের পরিবারের মধ্যে কাগজ-পত্র ঠিক থাকায় ১৮টি পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। প্রত্যেকের পরিবারকে চেক ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৫ লাখ টাকা দেয়া হয়।

স্নিগ্ধ আরও জানান, বাকিদের পর্যায়ক্রমে সহযোগিতা দেয়া হবে। তারা সব কাগজ পত্র জমা দিতে পারেননি। এজন্য এখন না দিলেও তারা আর্থিক সহায়তা পাবেন।


এ সময় সারজিস আলম বলেন, ‘সারা দেশ থেকে আমাদের কাছে সাড়ে ১৬০০ জনের তালিকা এসেছে। এর মধ্যে যাছাইবাচাই করে প্রকৃত শহীদ পরিবারে হাতে আমরা আর্থিক সহায়তা প্রদান করছি। আহতদের তালিকা করে আর্থিক সহযোগিতা চালিয়ে যাচ্ছি। শুধুমাত্র আর্থিক সহযোগিতা নয় শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থান ও শিক্ষাবৃত্তির ব্যবস্থাও গ্রহণ করা হবে।’


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর